Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য ২৫ লক্ষাধিক টাকার শাড়ি আটক

২৫ লক্ষাধিক টাকার শাড়ি আটক

২৫ লক্ষাধিক টাকার শাড়ি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : মঙ্গলবার ভোরের নাগাদ কমলপুর - বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী বিলাসছড়ার আমতলিতে গোপন সংবাদের ভিত্তিতে হানা দিয়ে বি এস এফ ১০৫ নং ব্যাটেলিয়নের জওয়ানরা ও কমলপুর থানা পুলিশের যৌথ ভাবে একটি গাড়ি আটক করে প্রায় পঁচিশ লক্ষ টাকার বেনারসি শাড়ি আটক করে।

টি আর ০৪সি -১৬৩১ জিতু গাড়িতে এই শাড়িগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া চেষ্টা করেছিল। পুলিশ ও বি এস এফ -র যৌথ অভিযানে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক সহ পাচারকারীরা। এরপর দেখা যায় ছসো নব্বইটি শাড়ি রয়েছে গাড়িতে। যার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। পুলিশ জানায় এগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha