Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য শহরে পিটিয়ে খুন চা বিক্রেতাকে

শহরে পিটিয়ে খুন চা বিক্রেতাকে

শহরে পিটিয়ে খুন চা বিক্রেতাকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : বন্ধ দোকান খুলে সিগারেট না দেওয়ায় চা বিক্রেতাকে খুন করলো এক অভিযুক্ত। মৃত ব্যক্তির নাম সুখেন দাস(৫১)। রাজধানীর প্রতাপগড় এলাকায় ভাড়া থাকতেন। মৃত ব্যক্তির স্ত্রী ইতি দাসের অভিযোগ এলাকার পুজন সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৬ মে পুজন সরকার সুখেন দাসের দোকানে চা খেতে যায়। চা খেয়ে টাকা নেই বলে চলে আসে পূজন।

 ১৭ মে সুখেন দাস দোকান থেকে ফেরার সময় তার কাছে সিগারেট চায় পুজন সরকার। তখন সুখেন দাস জানান, দোকান বন্ধ করে ফেলেছেন, এখন আর দোকান খোলা সম্ভব নয়। তারপর ১৮ মে যখন সুখেন দাস দোকান খুলে বসে তখন পেছন দিক দিয়ে এসে পূজন সুখন দাসের মাথায় ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। সে সময় রাস্তার পাশে থাকা এক রিকশা চালক সুখেন দাসকে আহত অবস্থায় নিয়ে আসে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুখেন দাস। মঙ্গলবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তির স্ত্রী ইতি দাস জানান, সুখেন দাস হার্টের রোগী ছিলেন।

 কোনক্রমে চা বিক্রি করে সংসার পরিচালনা করতেন। পরিবারে দুটি মেয়ে রয়েছে। তাদের পড়াশোনার ব্যয়ভার বহন করে চিকিৎসার খরচ চালাতেন। এমনকি বহু কষ্ট করে হার্টের সার্জারি পর্যন্ত করা হয়েছিল সুখেনের। কিন্তু অভিযুক্ত পূজনের কারণে আজ সবকিছু শেষ হয়ে গেছে। জিবি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মৃত ব্যক্তির স্ত্রী সহ দুই কন্যা। অভিযুক্ত পূজনের কঠোর শাস্তির দাবি করলেন মৃতের পরিবার। অভিযুক্ত পূজনকে পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করেছে বলে জানান মৃতের স্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha