Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য গাড়ি চালককে মারধর করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

গাড়ি চালককে মারধর করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

গাড়ি চালককে মারধর করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১৩ অক্টোবর : দুর্গাপূজার চাঁদা ঘিরে গত কয়েকদিনে একাধিক ঘটনার সাক্ষী হয়েছেন গাড়িচালকরা। এখন পর্যন্ত রাজ্য সরকারের এবং প্রশাসনের কোন ধরনের কড়া পদক্ষেপ নেই। ঠান্ডা ঘরে নিদ্রায় আচ্ছন্ন সরকার। এবার এক গাড়ি চালককে মারধর করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলো চালক শ্রমিকরা। ঘটনা মঙ্গলবার।

পানিসাগর থেকে কুমারঘাট হয়ে কাঞ্চনবাড়ি যাওয়ার পথে পেচারতল এলাকার এক গাড়ি চালককে কুমারঘাট ইয়ুথ ক্লাবের কিছু সদস্য মারধর করে। এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে মঙ্গলবার পেচারথল শান্তিপুর গেট এলাকায় এদিন সকাল দশটা থেকে জাতীয় সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয় মানুষ। অবরোধকারী দের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। এদিনকার এই অবরোধের ফলে দীর্ঘ সময় যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ যাত্রীদের। এখন দেখার অভিযুক্তরা গ্রেপ্তার হয় কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha