স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : শব্দবাজি বিক্রি করতে হলে লাইসেন্স নিতে হবে জেলা
শাসকের কাছ থেকে। আদালত থেকে এই নির্দেশ পেয়ে বাজারে শব্দ বাজির উপর অভিযানে নামল
প্রশাসন।বিশ্রামগঞ্জ বাজারে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালানো হয় মঙ্গলবার। এদিন বিশালগড়
মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস, লিগ্যাল মেট্রলজি
অফিসার বিশ্বনাথ ভট্টাচার্য এবং ফুড ইন্সপেক্টর সোমা দেবনাথ ও বিশালগড় থানার পুলিশ
অভিযান চালায়। কারণ পূজার মরশুম শুরু হয়ে গেছে। পূজা আসলেই শব্দ দূষণ নিয়ে কান খাড়া
হয় প্রশাসনের।
ব্যতিক্রমী নয়
এ বছরও। ডি সি এম প্রসেনজিৎ দাস বলেন, এখন থেকে শব্দবাজি বিক্রি করতে হলে জেলা শাসকের
কাছ থেকে লাইসেন্স নিয়ে বিক্রি করতে হবে। দীর্ঘদিন শব্দবাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা
ছিল। এবার হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে শব্দবাজি বিক্রি করতে গেলে ব্যবসায়ীদের
লাইসেন্স নিতে হবে। তাই লাইসেন্স ছাড়া শব্দ বাজি না বিক্রি করার জন্য সচেতন করা হয়।
পাশাপাশি নিয়ম মেনে শব্দবাজি বিক্রি করার জন্য আহ্বান জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান