Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য সীল স্বাক্ষর প্রতারণার অভিযোগে আটক যুবক, নাম আসছে সান্তনা চাকমা ও তাঁর ভাইয়ের

সীল স্বাক্ষর প্রতারণার অভিযোগে আটক যুবক, নাম আসছে সান্তনা চাকমা ও তাঁর ভাইয়ের

সীল স্বাক্ষর প্রতারণার অভিযোগে আটক যুবক, নাম আসছে সান্তনা চাকমা ও তাঁর ভাইয়ের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর  : সীল স্বাক্ষর প্রতারণার অভিযোগে আটক যুবক। অভিযোগ, পেচারথল থানাধীন নালকাটা শিববাড়ি বেল্লপুর এলাকার পীযূষ দেবনাথ দীর্ঘদিন ধরে সরকারি ও ব্যক্তিগত নথিপত্র তৈরি করে দেওয়ার নামে স্থানীয় বাসিন্দাদের সাথে প্রতারণা করে আসছে। মোটা অংক কমিশন পেয়ে দিনের পর দিন মানুষের সঙ্গে প্রতারণা করে নিজের স্বার্থ সিদ্ধি আদায় করে কালোবাজারি ব্যবসা চলে যাচ্ছে বলে অভিযোগ। সোমবার রাতে নারায়ণপুর শিববাড়ি এলাকার বাসিন্দারা পীযুষকে হাতেনাতে আটক করে। তার কাছ থেকে বিভিন্ন জাল সিল, প্যাড ও স্ট্যাম্প উদ্ধার করে। ঘটনার পর স্থানীয়রা তাকে পেচারথল থানার পুলিশের হাতে তুলে দেয়।

বর্তমানে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত যুবকের দাবি, বিপ্লব দে, বিকাশ চৌধুরী এবং নিক্কা সরকার নামে দুজন তাকে মারধর করে ৪ লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন। তাদের বক্তব্য এলাকার ম্যাডাম সান্তনা চাকমা এবং তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বদনাম করলে তাকে ছেড়ে দেবে। কিন্তু সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। এলাকার কমন সার্ভিস সেন্টারের বাপন দাস সীল গুলি কাজের জন্য তাকে দিয়েছে। অন্যদিকে বাপন দাসের উপর এলাকাবাসীর যথেষ্ট সন্দেহ রয়েছে। দীর্ঘদিন আগে বাংলাদেশের আধার কার্ড করতে গিয়ে ধরা পড়েছিল সে। এখন দেখার বিষয় কুমারঘাট মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে এলাকাবাসী। পরবর্তী সময়ে অভিযুক্ত যুবক পাল্টা চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha