Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য রেলস্টেশন থেকে আটক তিন

রেলস্টেশন থেকে আটক তিন

রেলস্টেশন থেকে আটক তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : দুই বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় নাগরিক আটক করল জিআরপি ও আরপিএফ পুলিশ। তারা তেজস ট্রেন দিয়ে রাজ্যের বাইরে বাড়ি যাওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ। ঘটনায় বিবরণের জানা যায়, গোপন খবরের ভিত্তিতে জিআরপি থানার পুলিশের কাছে খবর ছিল তেজস ট্রেন দিয়ে দুজন বাংলাদেশি রাজ্যের বাইরের উদ্দেশ্যে রওনা হতে পারে।

 সে অনুযায়ী জিআরপি ও আরপিএফ পুলিশ রেল স্টেশনের মেন গেটে উৎপেতে বসে থাকে। সে সময় দুজন বাংলাদেশি সহ অভিযুক্ত দালাল দ্রুত রেলের উদ্দেশ্যে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে আটক করা হয়। ধৃতদের নাম করিম উল্লা, বাংলাদেশের চট্টগ্রাম তার বাড়ি। ধৃত ভারতীয় নাগরিকের নাম খুরসিদ আলম। তার বাড়ি উত্তর দিল্লিতে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করে রেল পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha