Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য জলে ডুবে মৃত্যু মহিলার

জলে ডুবে মৃত্যু মহিলার

জলে ডুবে মৃত্যু মহিলার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : জলে ডুবে মৃত্যু হল পঞ্চাশোর্ধ এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে খোয়াই থানাধীন পুরাতন তবলা বাড়ি এলাকায়। মৃত মহিলার নাম পরমপতি দেববর্মা। মৃত মহিলার স্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মঙ্গলবার সকালে নিজ বাড়ির পুকুরে যায় পরমপতি দেববর্মা। পুকুরে তখন জল সেচের কাজ চলছিল।

 আচমকা পা পিছলে পুকুরের জলে পড়ে যান পরমপতি দেববর্মা। ঘটনার সময় পুকুরের পাড়ে কেউ ছিলনা। সাঁতার না জানার কারনে পরমপতি দেববর্মা পুকুরের জলে ডুবে যান। পরমপতি দেববর্মাকে খুজে না পেয়ে পরিবারের লোকজনদের সন্দেহ হয়। সাথে সাথে দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুকুরের জল থেকে পরমপতি দেববর্মাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।  

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha