Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিম, সাইবার অপরাধ শীর্ষক কর্মসূচি

প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিম, সাইবার অপরাধ শীর্ষক কর্মসূচি

প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিম, সাইবার অপরাধ শীর্ষক কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি :  পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও ডাইরেক্ট্ররেট অফ ইন্সটিটিউশনাল ফাইনান্সের উদ্যোগে "আর্থিক অন্তর্ভুক্তি, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিম, সাইবার অপরাধ শীর্ষক সচেতনতা মূলক কর্মসূচির পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় স্কিম এবং সেরা কর্মক্ষম SAS এবং MPKBY এজেন্টদের সংবর্ধনা প্রদান করা হয়। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ক্ষুদ্র সঞ্চয় নিগমের অধিকর্তা রাখি বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাখি বিশ্বাস বলেন ২০১১ সাল থেকে ব্যাঙ্কিং পরিসেবায় একটা বড় পরিবর্তন আসে। আগে গ্রামীণ এলাকার বেশির ভাগ মানুষের কাছে ব্যাঙ্ক একাউন্ট ছিল না। ২০১৪ সালে জনধন যোজনা চালুর পর থেকে গ্রামীণ এলাকার মানুষ ব্যাঙ্ক একাউন্ট খুলতে শুরু করে। বর্তমানে গ্রামীণ এলাকার বেশির ভাগ মানুষের কাছে ব্যাঙ্ক একাউন্ট রয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha