Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য এম জি এন রেগা পুনঃরায় চালুর দাবিতে বামেদের মিছিল

এম জি এন রেগা পুনঃরায় চালুর দাবিতে বামেদের মিছিল

এম জি এন রেগা পুনঃরায় চালুর দাবিতে বামেদের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি : সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের ডাকে এম জি এন রেগা পুনঃরায় চালুর দাবিতে সমগ্র দেশে মিছিল সংগঠিত করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন মহকুমায়  ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে মিছিল সংগঠিত করা হচ্ছে। সোমবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।

 মেলার মাঠ ছাত্র-যুব ভবনের সামনে থেকে এইদিনের মিছিলটি শুরু হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তীতে শ্রমদপ্তরের সামনে বিক্ষোভ সভা সংগঠিত করা হয়। সংগঠনের নেতৃত্ব জানান, রেগার নাম পরিবরণ করে বিকশিত ভারত জিরামজি আইন নিয়ে এসেছে দেশের সরকার। যা দেশের রেগা শ্রমিকদের স্বার্থ বিরোধী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha