Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি : সাত সকালে অগ্নিকাণ্ড বিশালগড় মহাকুমা চাম্পামুড়া এলাকায়। দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিশালগড় চাম্পামুড়া এলাকায় অরবিন্দ ভট্টাচার্যীর বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে বাড়ির লোকের আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে দৌড়ে ছুটে আসে।

 খবর দেওয়া হয় বিশালগড় এবং বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দুইটি গাড়ি ঘটনার স্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। জানা যায় এই বাড়িতে প্রচুর পরিমাণে রাবার মজুদ ছিল। যার ফলে আগুনের লেলিহান বেড়ে যায়। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা খবর পেয়ে ঘটনারস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha