Monday, August 17, 2026
বাড়ি রাজ্য সরকারের ফিক্সড পে প্রথা অসাংবিধানিক ছিল

সরকারের ফিক্সড পে প্রথা অসাংবিধানিক ছিল

সরকারের ফিক্সড পে প্রথা অসাংবিধানিক ছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জানুয়ারি: দীর্ঘ কয়েক দশক ধরে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি নিয়ে ফিক্সড পে প্রথা চালু ছিল। বিভিন্ন সময় কর্মচারীরা মাঠে ময়দানে প্রতিবাদ করলেও কোন সরকার কর্ণপাত করেনি। ফিক্সড পে স্কেলে বেতন অসাংবিধানিক। যা পূর্বতন সরকার চালু করে গেছে। বর্তমান সরকারের আমলেও সেটা চলে আসছিল। তারপরেই সম্প্রতি উচ্চ আদালত শিক্ষক কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য ঐতিহাসিক রায় দিতে বাধ্য হয়েছে।

 বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল। তিনি আরো বলেন, রাজ্যের ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে লড়াই করে আসছিল। প্রথম দিন থেকেই দাবি ছিল, স্থির বেতনের চাকরি বাতিল করে নিয়মিতকরণ করার জন্য। কিন্তু, সরকার এই দাবি কর্ণপাত করেনি। তারপরই উচ্চ আদালতে যেতে বাধ্য হন তারা। তারপর উচ্চ আদালত ঐতিহাসিক রায় দিয়ে জানিয়েছে আজ ফিক্সড পে স্কেলে বেতন দিয়ে চাকরি দিতে পারবে না সরকার। যা আগামী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, উচ্চ আদালতে রায় নিয়ে রাজ্যের শিক্ষক কর্মচারীরা সন্তুষ্ট হলেও সরকার এ বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে এস এল পি করবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha