Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ভেটেরিনারি, প্রাণী পালন ও দুগ্ধ ব্যবস্থায় পেশাদার ব্যবস্থাপনার উপর কর্মশালা

ভেটেরিনারি, প্রাণী পালন ও দুগ্ধ ব্যবস্থায় পেশাদার ব্যবস্থাপনার উপর কর্মশালা

ভেটেরিনারি, প্রাণী পালন ও দুগ্ধ ব্যবস্থায় পেশাদার ব্যবস্থাপনার উপর কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জানুয়ারি: বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে "ভেটেরিনারি, প্রাণী পালন ও দুগ্ধ ব্যবস্থায় পেশাদার ব্যবস্থাপনা" শীর্ষক একটি রাজ্যস্তরীয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় ভেটেরিনারি ও সংশ্লিষ্ট খাতে পেশাদার দক্ষতা এবং আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। কর্মশালায় উদ্বোধক হিসেবে  উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি. নায়ার, তাছাড়া উপস্থিত ছিলেন অধিকর্তা এ আর ডিডির অধিকর্তা এন কে চঞ্চল, এডিশনাল ডাইরেক্টর তথা প্রেসিডেন্ট ত্রিপুরা ভেটেনারি কাউন্সিল বিমল কৃষ্ণ দাস।

উদ্বোধনী ভাষণে দীপা ডি. নায়ার রাজ্যের ভেটেরিনারিয়ানদের প্রতি আহ্বান জানান, যাতে তারা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয়ভাবে পেশাদার ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করেন। তিনি ভেটেরিনারিয়ানদের সহায়তা এবং বৈজ্ঞানিক, দক্ষ ও মূল্যনির্ভর উদ্যোগের মাধ্যমে গ্রামীণ সমৃদ্ধি অর্জনে ত্রিপুরা সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। পাশাপাশি, প্রাণী পালন, দুগ্ধ এবং সংশ্লিষ্ট ভ্যালু চেইনকে শক্তিশালী করতে ভেটেরিনারিয়ানদের ক্রমবর্ধমান ও গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha