Monday, August 17, 2026
বাড়ি রাজ্য রাস্তায় নামল স্কুল কম্পিউটার শিক্ষকরা

রাস্তায় নামল স্কুল কম্পিউটার শিক্ষকরা

রাস্তায় নামল স্কুল কম্পিউটার শিক্ষকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জানুয়ারি:  বেতন না পেয়ে রাস্তায় নামল স্কুল কম্পিউটার শিক্ষকরা। বৃহস্পতিবার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের ব্যানারে স্কুল কম্পিউটার শিক্ষকরা যে সংস্থার অধীন রয়েছে সেই সংস্থার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান করার আগে আগরতলা শহরে একটি মিছিল সংঘটিত করে তারা।

আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সংগঠনের কনভেনার শুভঙ্কর রায় জানান, তারা ডিসেম্বর মাসের বেতন এখনো পর্যন্ত পান নি। বিভিন্ন সময় তাদের এই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। তাই এইদিন যে সংস্থার অধিন তারা রয়েছেন সেই সংস্থার নিকট ডেপুটেশন প্রদান করেছেন। আগে দাবি জানানো হবে দশ হাজার টাকা বেতনের মধ্যে কি পি.এফ কাটা হয় কিনা, সেটা লিখিতভাবে জানানোর জন্য। পাশাপাশি এইদিন বিকালে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরের সচিবের নিকট স্মারক লিপি প্রদান করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha