নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): নির্বাচনী সীমানা
পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য
সর্বদলীয় বৈঠক ডাকার দাবি
জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস
সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, বিষয়টি
দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই তাড়াহুড়ো করে বা জোর
করে কোনও প্রস্তাব পাশ
করানোর চেষ্টা করা উচিত নয়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে খাড়গে
জানান, এই বিষয়ে কংগ্রেসের
অবস্থান স্পষ্ট। তাঁদের দাবি, লোকসভার বর্তমান ৫৪৩টি আসন আগামী ২৫
বছর অপরিবর্তিত রাখা, রাজ্যগুলির বর্তমান প্রতিনিধিত্ব বজায় রাখা এবং
২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ
আসন সংরক্ষণ কার্যকর করা।
খাড়গে জানান, গত ১৬ জুলাইও
তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন
জানিয়েছিলেন, সংসদের কোনও বিশেষ অধিবেশনে
নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব পেশ করার আগে
সব রাজনৈতিক দলকে পর্যাপ্ত সময়
দেওয়া হোক। সম্প্রতি কেন্দ্রীয়
সংসদ বিষয়ক মন্ত্রী একটি টেলিভিশন সাক্ষাৎকারে
সংসদের বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ায় তিনি ফের এই
দাবি জানালেন।
কংগ্রেস সভাপতির দাবি, এই কারণেই বাদল
অধিবেশনের সমাপ্তি নিয়েও ক্রমাগত দেরি হচ্ছে। তিনি
নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনার জন্য
সর্বদলীয় বৈঠক ডাকার পাশাপাশি
সব রাজনৈতিক দল ও রাজ্য
সরকারকে প্রস্তাবগুলি খতিয়ে দেখার জন্য পর্যাপ্ত সময়
দেওয়ার আবেদন জানিয়েছেন।
খাড়গে বলেন, ১৬ ও ১৭
এপ্রিল যেভাবে তাড়াহুড়ো করে প্রস্তাব পাশ
করানোর চেষ্টা হয়েছিল, তার পুনরাবৃত্তি যেন
না হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান