নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): দেশে সুস্থায়ী
উন্নয়ন নিশ্চিত করতে দূরদর্শী চিন্তাভাবনা
অত্যন্ত জরুরি, জোর দিয়ে বললেন
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও
মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি দেশের সুস্থায়ী
উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে দূরদর্শী
পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গির গুরুত্বের
ওপর জোর দিয়েছেন।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ২১-তম 'গ্লোবাল
সাসটেইনেবিলিটি সামিট'-এ ভাষণ দেওয়ার
সময় গড়করি ভারতের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে কর্মরত সকলের মধ্যে সহযোগিতা, সমন্বয় ও যোগাযোগের প্রয়োজনীয়তার
ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সঠিক
পরিকল্পনা ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির
মাধ্যমে চ্যালেঞ্জগুলিকে সুযোগে রূপান্তর করা উচিত।
মন্ত্রী গড়করি বলেন, শিল্প, বাণিজ্য, ব্যবসা, কৃষি ও পর্যটন
ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য দূরদর্শী দৃষ্টিভঙ্গি
প্রয়োজন। তিনি উল্লেখ করেন,
উন্নয়ন প্রকল্পগুলি যেন সাশ্রয়ী, দূষণমুক্ত
ও দেশীয় প্রযুক্তিনির্ভর হয় এবং সেগুলোর
লক্ষ্য যেন আমদানির ওপর
নির্ভরতা কমানো হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান