কাঠমান্ডু ও নয়াদিল্লি, ২৭
আগস্ট (হি.স.): ভয়াবহ
হড়পা বানে বিপর্যস্ত নেপালে
লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫৯ জনের, এছাড়াও
দুই শতাধিক ভারতীয়-সহ বহু মানুষ
নিখোঁজ রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এই
বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে
বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হড়পা বান আসে। তিব্বতের
সীমান্ত লাগোয়া এলাকায় তার আগে হয়
ভূমিকম্প এবং তুষারধস। ভোটেকোশী
নদীর হড়পা বানে ইতিমধ্যেই ৩৫৯
জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন।
বহু মানুষের এখনও কোনও খোঁজ
মেলেনি। দুঃসময়ে হড়পা বানে বিধ্বস্ত
নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন,
হড়পা বান বিধ্বস্ত নেপালকে
সহায়তার জন্য ভারত থেকে
১০ টন ত্রাণ সামগ্রী
এবং অত্যাবশ্যকীয় ওষুধপত্র পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সেই ত্রাণ সামগ্রী
কাঠমান্ডু পৌঁছেছে। তিনি আরও জানান,
এই কঠিন পরিস্থিতিতে নেপালের
জনগণের পাশে আছে ভারত।
বৃহস্পতিবার আরও ত্রাণ সামগ্রী
নেপালে পাঠানো হয়েছে বলে বিদেশ মন্ত্রক
জানিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান