নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): ভারতের ক্রীড়া
ঐতিহ্যকে প্রাণবন্ত সংস্কৃতিতে রূপান্তর করতে হবে, জোর
দিয়ে বললেন সংসদ বিষয়ক মন্ত্রী
কিরেন রিজিজু। তিনি বৃহস্পতিবার বলেছেন,
ভারতের ক্রীড়া ঐতিহ্যকে একটি প্রাণবন্ত ক্রীড়া
সংস্কৃতিতে রূপান্তর করতে হবে। নতুন
দিল্লির হিন্দু কলেজে আয়োজিত ‘খেলো ইন্ডিয়া ডায়লগ’-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের
উদ্দেশে ভাষণ দেওয়ার সময়
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ একটি শক্তিশালী
ক্রীড়া-বাস্তুতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে
সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সুস্থ থাকতে এবং ক্রীড়াসুলভ মনোভাব
গড়ে তুলতে প্রত্যেকেরই খেলাধুলার সঙ্গে যুক্ত হওয়া উচিত। ক্রীড়ামন্ত্রী
হিসেবে নিজের দায়িত্ব পালনের সময়ের কথা স্মরণ করে
রিজিজু জানান, বিভিন্ন ক্রীড়া শিবির পরিদর্শনের সময় তিনি লক্ষ্য
করেছিলেন, ভারতের প্রতিনিধিত্ব করা ছিল প্রতিটি
ক্রীড়াবিদেরই অভিন্ন স্বপ্ন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান