কলকাতা, ২৭ আগস্ট (হি.স.) : দুর্গাপুজোর আগে বাংলার ফুটবলপ্রেমীদের
কাছে সুখবর। আগেই ঘোষণা করা
হয়েছিল ৩ অক্টোবর কলকাতার
যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিল
ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে। এ বার
উরুগুয়ে ম্যাচের কথা ঘোষণা করল
এআইএফএফ। ৬ অক্টোবর যুবভারতীতে
দু'বারের বিশ্বকাপজয়ীদের বিরুদ্ধে খেলবে ভারত।
২৭ তারিখ বৃহস্পতিবার ফেডারেশনের পক্ষ থেকে উরুগুয়ের
ম্যাচের খবর জানানো হয়েছে।
দুদিন আগে ফেডারেশন জানিয়েছিল,
২৬ সেপ্টেম্বর ভারতে খেলতে আসবে আর এক
বিশ্ব কাপের দল পানামা। তবে
উরুগুয়ের ভারত সফরে আসা
নিয়ে অনেক জল্পনা চলছিল।
সেটা এ বার বাস্তবায়িত
হল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান