Thursday, August 27, 2026
বাড়ি জাতীয় বিপর্যস্ত নেপালের পাশে ভারত, পাঠানো হলো দ্বিতীয় পর্যায়ের ত্রাণসামগ্রী

বিপর্যস্ত নেপালের পাশে ভারত, পাঠানো হলো দ্বিতীয় পর্যায়ের ত্রাণসামগ্রী

বিপর্যস্ত নেপালের পাশে ভারত, পাঠানো হলো দ্বিতীয় পর্যায়ের ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): বন্যা বিপর্যস্ত নেপালের জন্য দ্বিতীয় পর্যায়ের ত্রাণসামগ্রী পাঠালো ভারত। বৃহস্পতিবার সাড়ে ৩৭ টন ত্রাণসামগ্রী, ওষুধ এবং খাবারের প্যাকেট পাঠানো হয়েছে।

বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানিয়েছেন, নেপালের জন্য ৩৭.৫ টন এইচএডিআর উপাদান, ওষুধ এবং খাবারের প্যাকেট নিয়ে দ্বিতীয় বিমান রওনা হয়েছে। ভারত নেপাল সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। ত্রাণ কাজে আমাদের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নেপালের রাসুয়া এবং আশেপাশের এলাকায় ভোটেকোশী নদীতে বুধবার সকালে হঠাৎ বিধ্বংসী বন্যায় এখনও পর্যন্ত অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭০০ জন নিখোঁজ। নিখোঁজদের মধ্যে আছেন বিদেশি নাগরিকরাও। প্রসঙ্গত, নেপালের বন্যায় সেদেশের ৩টি জেলায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha