নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): বিজেপির নতুন টিমকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিজেপি-র নবনিযুক্ত জাতীয় পদাধিকারী এবং দলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতাদের অভিনন্দন জানাই। নবনিযুক্ত এই দলে সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মোদ্যম এবং তৃণমূল স্তরের সঙ্গে নিবিড় সংযোগের এক চমৎকার সমন্বয় ঘটেছে। আমার দৃঢ় বিশ্বাস, তাঁরা আমাদের দলকে শক্তিশালী করতে এবং জনসেবার কাজে নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করবেন। তাঁদের প্রতি আমার শুভকামনা রইল।
উল্লেখ্য, নতুন টিম তৈরি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার দলের নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন নিতিন নবীন। দলের সাংগঠনিক পদে বেশ কয়েকজন নতুন মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সুনীল বনসল ও বিনোদ তাওয়াড়ের মতো শীর্ষস্থানীয় নেতারা জাতীয় সাধারণ সম্পাদকের পদে বহাল রয়েছেন। ১৩ জন জাতীয় সহ-সভাপতি এবং ১৬ জন জাতীয় সম্পাদক নিয়োগ করেছে বিজেপি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান