নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোমবার নতুন দিল্লিতে দু'দিনের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সম্মেলনের উদ্বোধনী করেছেন। এই সম্মেলনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ আধিকারিকরা আগামী দিনে দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রে অগ্রাধিকার বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়াও, পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাজের সম্ভাবনা ও সুযোগ নিয়েও আলাপ আলোচনা হবে বলে জানা গেছে।
'পিএসবি (পাবলিক সেক্টর ব্যাঙ্কস) কনফ্লুয়েন্স ২০২৬'-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, "আজ ও আগামীকালের এই বিস্তারিত আলোচনা এমন এক সময়ে হচ্ছে যখন আমরা 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে ব্যাঙ্কিং ব্যবস্থা পর্যালোচনার জন্য গঠিত উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি সংক্রান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছি। 'বিকশিত ভারত ২০৪৭' খুব বেশি দূরে নয়। আমরা এখন ২০২৬ সালে অবস্থান করছি। অর্থাৎ, আমাদের হাতে ২০ বছরেরও কম সময় রয়েছে। 'বিকশিত ভারত'-এর উপযোগী ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হতে পারত না।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান