Monday, August 17, 2026
বাড়ি জাতীয় বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী

বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী

বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): বীরভূমের তারাপীঠে সোমবার ভোররাতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। এই ঘটনায় আহত হয়েছেন হোটেলের আরও বেশ কয়েকজন অতিথি। তাঁদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, "পশ্চিমবঙ্গের বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সহায়তা করছে।: প্রধানমন্ত্রী"

উল্লেখ্য, সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ তারাপীঠ থানার অদূরে একটি পুকুরের কাছে অবস্থিত ‘বিদিশিনী’ নামে ওই হোটেলের নিচতলায় আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় হোটেলের ভিতরে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা বিদ্যুতের তারের গোলযোগের কারণেই এই বিস্ফোরণ। ঘটনার সময় বেশিরভাগ পুণ্যার্থী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। দেখতে দেখতে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোটা হোটেল ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। বহু মানুষ নিজেদের ঘরের ভেতরেই আটকে পড়েন। খবর পেয়েই তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha