স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : টিটিএএডিসি
নির্বাচনে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে তিপরা মথা। অথচ, তিন থেকে চার মাসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি মথা। দলের অভ্যন্তরে রাগ, ক্ষোভ ক্রমশ বাড়ছে এমডিসিদের মধ্যে। যার কারণে এখন পর্যন্ত দপ্তর বন্টনে পুরোপুরি ভাবে ব্যর্থ এডিসি-র মথা প্রশাসন।
তারপরও ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে দিল্লি দৌড়ঝাপ শুরু করেছেন মথার সুপ্রিমো সহ অন্যান্য নেতৃত্ব।
সম্প্রতি দিল্লিতে বৈঠক করার পর সোমবার মানিক্য
কোর্টে ভিলেজ কমিটির নির্বাচন নিয়েই তিপরা মথার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।
তিনি বলেন, ১৪ লক্ষ জনজাতিদের অধিকার নিয়ে কিছু দাবি না করে এমডিসি এবং বিধায়কদের জন্য কোন কিছু চাইলে নিজেকে বুবাগ্রা বলে দাবি করার কোন অধিকার থাকবে না। তাই জনজাতিদের একর বাস্তবায়ন হওয়া সবার আগে প্রয়োজন। কেন্দ্র সরকারকে জনজাতিদের সাংবিধানিক অধিকার দিতে হবে। তিনি ব্যক্তিগত অভিমত প্রকাশ করে আরো বলেন পয়সার জন্য রাজনীতিতে আসেননি। তাই সরকারকে আগে জনজাতির সাংবিধানিক অধিকার দিতে হবে। নাহলে আলাদা পথেই হাঁটবেন। এভাবেই দলের অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি। এ দিনের বৈঠকে দলের অন্যান্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান