Monday, August 17, 2026
বাড়ি রাজ্য আদালত চত্বর থেকে পালিয়ে গেল অভিযুক্ত

আদালত চত্বর থেকে পালিয়ে গেল অভিযুক্ত

আদালত চত্বর থেকে পালিয়ে গেল অভিযুক্ত

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট :  আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে পালিয়ে গেল এক বিচারাধিন অভিযুক্ত। জানা যায় লকআপে শৌচালয়ের ব্যবস্থা না থাকায় আদালতে সোপর্দ করার জন্য নিয়ে আসা বিচারাধিন বন্দিদের লকআপের বাইরে নিয়ে যেতে হয়। সোমবারও অনুরুপ ভাবে এক বিচারাধিন বন্দিকে বাইরে নিয়ে যাওয়া হয়। সেই সময় ঐ বিচারাধিন বন্দি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়।

সাথে সাথে শুরু হল আদালত চত্বরে থাকা আরক্ষা কর্মীদের দৌড়ঝাঁপ। থানা থেকে ছুটে আসে অতিরিক্ত পুলিশ কর্মী। শুরু হয় চিরুনি তল্লাসি। বেশ কিছু সময় বাদে ঐ বিচারাধিন বন্দিকে আদালত চত্বর থেকে পুনঃরায় আটক করতে সক্ষম হয়। তবে এইদিন আদালত চত্বরে পুলিশের হাত থেকে বিচারাধিন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন চাঞ্চল্য দেখা দেয়, তেমনি অপরদিকে আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও দেখা দিয়েছে বড়সড় প্রশ্ন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha