Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন ছাত্র ছাত্রীদের

শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন ছাত্র ছাত্রীদের

শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন ছাত্র ছাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ আগস্ট:বাংলা শিক্ষক বদলির পর আন্দোলনে নামলো ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকালে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষকের অভাবে পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজ বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা। এক ছাত্রী জানায়, গত দু'বছর ধরে বিদ্যালয়ে বায়োলজি এবং ইতিহাস বিষয়কেন্দ্রিক শিক্ষক নেই। এর মধ্যে বাংলা বিষয় কেন্দ্রিক শিক্ষক বদলি হয়েছেন।

 ছাত্রছাত্রীদের প্রধান দাবি, বিদ্যালয় থেকে বদলি করে দেওয়া বাংলা শিক্ষককে পুনরায় এই বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি প্রতিটি বিষয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবিও জানিয়েছে তারা। পড়ুয়াদের অভিযোগ, শিক্ষক সংকটের কারণে নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় তাঁদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি বিক্ষোভকারীদের। ছাত্রছাত্রীদের দাবি শিক্ষকের অভাবে তাঁদের পড়াশোনা বন্ধ রাখা যাবে না। দ্রুত বাংলা শিক্ষককে বিদ্যালয়ে ফিরিয়ে আনার পাশাপাশি প্রতিটি বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। এখন দেখার, পড়ুয়াদের এই দাবির পর শিক্ষা দপ্তর ও বিদ্যালয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha