Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য আগস্ট মাসের মধ্যে রাজ্যে বৃদ্ধি করা হবে বাস ভাড়া

আগস্ট মাসের মধ্যে রাজ্যে বৃদ্ধি করা হবে বাস ভাড়া

আগস্ট মাসের মধ্যে রাজ্যে বৃদ্ধি করা হবে বাস ভাড়া

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ আগস্ট:নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, পাইপলাইন গ্যাসের মূল্য বৃদ্ধিতে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ডাবল ইঞ্জিন সরকার। এবার বাস ভাড়া বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাস ভাড়া বৃদ্ধি করার দাবি নিয়ে মঙ্গলবার নাগেরজলা, রাধানগর ও চন্দ্রপুর বাস স্ট্যান্ডের বাস মালিকরা মহাকরণে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। পরিবহন মন্ত্রীর হাতে তুলে দেন স্মারক লিপি। একই সাথে বর্তমান পরিস্থিতির মধ্যে দাড়িয়ে বাস ভাড়া বৃদ্ধি করার দাবি জানান। বাস মালিকদের সাথে আলোচনার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান বাস মালিকরা বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন। কারন আগের তুলনায় জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে।

তাই সহসাই বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি বিচার বিবেচনা করে কত শতাংশ ভাড়া বৃদ্ধি করা যায় তা ঠিক করার জন্য সহসাই পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী আগস্ট মাসের মধ্যে বাস ভাড়া বৃদ্ধি করা হবে। পরিবহন মন্ত্রী এইদিন যান চালকদের স্পষ্ট বার্তা দেন যাত্রীদের সাথে দুর্ব্যবহার কিংবা যাত্রীদের হেনস্তা করা কোন ভাবে মেনে নেওয়া হবে না। কোন অভিযোগ আসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিপূর্বে এববিবি বিমান বন্দরে যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও হেনস্তা করার অভিযোগে দুই অটো চালকের পারমিট ও ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি তাদের গ্রেপ্তারও করা হয়েছে। বর্তমান দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে এমনিতেই নাজেহাল অবস্থা সাধারন খেটে খাওয়া মানুষের। তার উপর বাস ভাড়া বৃদ্ধি করা হলে তার প্রভাব যে সাধারন মানুষের উপর পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

 সবচেয়ে বড় বিষয় সরকারি ভাবে আগরতলা থেকে ধর্মনগর বাস ভাড়া যদি ১১৫ টাকা নির্ধারণ করা হয়, দেখা যায় বাস চালকরা যাত্রীদের কাছ থেকে খুচরো টাকা নেই বলে ১১৫ টাকার জায়গায় ১২০ টাকা নিয়ে যায়। বিগত দিনেও এমনটা হয়েছে। যাচাই করলে দেখা যাবে বর্তমান সময়েও বাস মালিকরা যাত্রীদের কাছ থেকে ন্যায্য ভাড়ার চাইতে দুই কিংবা চার টাকা করে বেশি ভাড়া নিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে বাস ভাড়া বৃদ্ধির সাথে সাথে পরিবহন দপ্তর এই বিষয়টির প্রতি নজর দেবে তো? উত্তরটা হয়তো সময় বলবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha