স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১১ আগস্ট:পানীয় জল থেকে
শুরু করে নিরাপত্তা—একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহর রামকৃষ্ণ
মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন মৌলিক সমস্যা সমাধান না হওয়ায় মঙ্গলবার কলেজ চত্বরে
বিক্ষোভে সরব হল এবিভিপি-র ছাত্রছাত্রীরা। অভিযোগ, কলেজে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা
নেই। নেই ছাত্রী ও ছাত্রদের জন্য পৃথক কমন রুম।
গত দুই বছর
ধরে অনুষ্ঠিত হয়নি কলেজ উইক, বন্ধ রয়েছে এন এস এস শাখা, পাশাপাশি কলেজ চত্বরের অপরিষ্কার
অপরিচ্ছন্নতা, বহিরাগতদের অবাধ প্রবেশ, বিজ্ঞান বিভাগের প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি,
ছাত্র ইউনিয়ন কক্ষের বেহাল দশা এবং কলেজের প্রধান গেটে নিরাপত্তারক্ষীর অনুপস্থিতি
নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা এবিভিপির
সংযোজক অঙ্কন পাল, মহকুমা সংযোজক স্নেহা সূত্রধর, কলেজ সম্পাদক আকাশ দেবনাথ-সহ অন্যান্য
ছাত্রছাত্রীরা। জেলা সংযোজক অঙ্কণ পাল বলেন, দ্রুত সমস্যাগুলির সমাধান করে কলেজে নিরাপদ,
পরিচ্ছন্ন ও শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলন
করবে বলে জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান