Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক ২

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক ২

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ আগস্ট:কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ করে দিল পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। ঘটনায় দুই যুবককে আটক করে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম এমডি তুষার এবং জাহিদ মিয়া। তাদের বয়স ২০-২১। দুজনেরই বাড়ি সোনামুড়ায়। মহকুমা পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার সকালে উদয়পুর রেলস্টেশন থেকে সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার পর স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হঠাৎ ট্রেনের চেন টেনে থামানো হয়।

সেই সময় একটি গাড়ি থেকে নেমে এক যুবক দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়ে। তার গতিবিধি নিরাপত্তারক্ষীদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। পরে গোটা ঘটনায় জড়িত সন্দেহে মোট দুই যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১০ কেজিরও বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ, উদয়পুর রেলস্টেশন জিআরপি এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে তৎপর হয়ে উঠে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ছাড়া অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়। ধৃত দুজনের মধ্যে এক যুবক দাবী করেন গাঁজাগুলি তাদের নয়। এখন গোটা ঘটনার তদন্ত চলছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha