Friday, August 14, 2026
বাড়ি রাজ্য দুই বাইকের সংঘর্ষে আহত ১

দুই বাইকের সংঘর্ষে আহত ১

দুই বাইকের সংঘর্ষে আহত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট : বেপরোয়া বাইকের ধাক্কায় আহত অপর এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানাধীন রাস্তার মাথা বন্ধন ব্যাংকের সামনে। আহত বাইক চালকের নাম দিলীপ চৌধুরী। তার বাড়ি বিশালগড় মোড়াবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বেপরোয়া একটি বাইক এসে অপর বাইক চালককে সজোড়ে ধাক্কা দেয়।

 এতে এক বাইক চালক গুরুতর আহত হন। স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত বাইক চালক দিলীপ চৌধুরীকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। এদিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় লম্পট যুবকরা দুর্ঘটনার পর তাদের বাইক ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এখন প্রশ্ন হচ্ছে এটা কি কোনরকম অপরাধমূলক কার্যকলাপের সাথে জড়িত বাইক কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha