Friday, August 14, 2026
বাড়ি রাজ্য মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট : ঝুলন যাত্রা উৎসব ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার উদ্দেশ্যে পালিত হয়। এটি মূলত শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা। রাজধানীর লক্ষীনারায়ন মন্দিরে ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই ভক্তদের সমাগম দেখা যায় লক্ষী নারায়ণ মন্দিরে। এই উৎসবে লক্ষীনারায়ন মন্দিরের মধ্যে রাধা-কৃষ্ণের যুগল প্রতিমাকে দোলনায় ঝুলিয়ে পূজা করা হয়।

 ঝুলন যাত্রা উৎসবটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ। এটি বৃন্দাবনে রাধা-কৃষ্ণের প্রেমলীলার স্মরণে পালিত হয়। কথিত আছে, এই সময় রাধা ও কৃষ্ণ দোলনায় দোল খেলে সময় কাটাতেন, তাই এই উৎসবের মূল আকর্ষণ হল দোলনায় রাধা-কৃষ্ণকে বসিয়ে দোল দেওয়া। এই অপূর্ব সুন্দর দৃশ্য নজর কাড়ে ভক্তদের। এই দৃশ্য দেখে কৃষ্ণ ও রাধার প্রেমে জড়িয়ে পড়েন ভক্তরা। কেউ কেউ চোখ দিয়ে জল ফেলে আবেগে আপ্লুত হয়ে উঠে। সব মিলিয়ে এই ঝুলন যাত্রা এক অন্যতম আনন্দের উৎসব ভক্তদের কাছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha