Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য লক্ষাধিক টাকার বাজি আটক

লক্ষাধিক টাকার বাজি আটক

লক্ষাধিক টাকার বাজি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুলাই : পূজার মরশুমের আগে বাজি পাচার এবং মজুদ করার চেষ্টা করছে একাংশ ব্যবসায়ীরা। আমতলী থানার পুলিশের হাতে আটক দেড় লক্ষাধিক টাকার অবৈধ শব্দবাজি। সোমবার সন্ধ্যায় আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কে নাকা চেকিং পয়েন্টে পুলিশ যানবাহন চেকিং করার সময় একটি চার চাকার গাড়ি আটক করে।

 গাড়িটিতে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ১০ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের শব্দবাজি। আমতলী থানার ওসি পরিতোষ দাস মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান উদ্ধারকৃত অবৈধ শব্দবাজি গুলির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা হবে। তিনি আরও জানান বাইপাস সড়কে অবৈধ পাচার বাণিজ্য বন্ধ করতে জোড়ালো করা হয়েছে পুলিশের নাকা তল্লাশি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha