Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪ তম প্রয়াণ দিবস উদযাপন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪ তম প্রয়াণ দিবস উদযাপন

ঈশ্বরচন্দ্র  বিদ্যাসাগরের ১৩৪ তম প্রয়াণ দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুলাই : ২৯ জুলাই নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪ তম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে তাঁকে স্মরণ করল এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও এবং এ আই এম এস এস -এর ত্রিপুরা রাজ্য কমিটি। এই উপলক্ষে রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন এ আই ডি এস ও-র রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন বক্তারা বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক ভূমিকা, নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রবর্তন সহ তাঁর প্রগতিশীল চিন্তাধারার মূল্যায়ন করেন। বর্তমান সমাজে তাঁর আদর্শ অনুসরণের প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha