Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ৫২৭ কেজি শুকনো গাঁজা আটক

৫২৭ কেজি শুকনো গাঁজা আটক

৫২৭ কেজি শুকনো গাঁজা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুলাই : সোমবার রাতে সোনামুড়া থানার পুলিশ এক নেশা কারবারিকে আটক করেছে। ধৃতের নাম ইন্দ্র কুমার দেববর্মা। বাড়ি সোনামুড়া ধনীরামপুর এলাকায়। তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫২৭ কেজি শুকনো গাঁজা।

১১ টি প্লাস্টিক ড্রামের মধ্যে এবং দুটি বস্তার মধ্যে গাঁজাগুলি ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নেশা কারবারি জানান এগুলি সে বিহারে পাঠাতে রেখেছিল। সোনামুড়া থানাতে তার বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেয়। এই মামলাতে ওই এলাকা থেকে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে পুলিশের ধারণা। আটককৃত গাঁজার কালো বাজারি মূল্য ২৮ লক্ষ কুড়ি হাজার টাকা। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha