Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অন্যতম নেত্রী গৌরি পাল

প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অন্যতম নেত্রী গৌরি পাল

প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অন্যতম নেত্রী গৌরি পাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মে : প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অন্যতম নেত্রী গৌরি পাল। সোমবার রাতে জিবি হাসপাতালে প্রয়াত হন গৌরি পাল। তিনি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা ছিলেন। পাশাপাশি সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সদস্যা ছিলেন। মঙ্গলবার গৌরি পালের মৃতদেহ নিয়ে যাওয়া হয় মেলারমাঠস্থিত সিপিআইএম কার্যালয়ে।

সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিআইএম নেতা নারায়ন কর, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির অন্যতম নেত্রী রমা দাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মৃতদেহে ফুল দিয়ে ওনার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। রমা দাস জানান গৌরি পাল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা ছিলেন। তিনি খোয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন ও খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতির দায়িত্বও পালন করেছিলেন। গৌরি পালের আকস্মিক মৃত্যুতে সংগঠনের ব্যাপক ক্ষতি হয়েছে। ওনার মৃত্যুতে সংগঠনের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha