Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য বিধায়কের অপেক্ষা করলেন না সাধারণ মানুষ, ফাঁকা চেয়ার নিয়ে অনুষ্ঠান করলেন বিধায়ক

বিধায়কের অপেক্ষা করলেন না সাধারণ মানুষ, ফাঁকা চেয়ার নিয়ে অনুষ্ঠান করলেন বিধায়ক

বিধায়কের অপেক্ষা করলেন না সাধারণ মানুষ, ফাঁকা চেয়ার নিয়ে অনুষ্ঠান করলেন বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মে : জনজাতি গৌরব দিবস উপলক্ষে অমরপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে করবুক মহকুমা ভোমরাছড়া এডিসি ভিলেজের কার্তিক পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। এছাড়ো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের ওয়েলফেয়ার অফিসার পামির কর্মকার, অমরপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ দেবনাথ ও ডাঃ রাজেন সাহা ভৌমিক, ভোমরাছড়া এডিসি ভিলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্তিক চাকমা প্রমূখ।

অনুষ্ঠানটি বেলা ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও বিধায়কের অনুষ্ঠানে আসতে দেরি হওয়ার কারণে বারোটার পর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যে কারণে ভোমরাছড়া ভিলেজ এর বিভিন্ন পাড়া থেকে গিরীবাসীরা সকাল সকাল স্বাস্থ্য শিবিরের  পরিষেবা নেওয়ার জন্য ছুটে আসলেও দীর্ঘক্ষণ বসে থাকার পর হতাশ হয়ে তাদের বাড়ি ফিরে যেতে হয় বলে অভিযোগ। এদিকে বেলা বারোটার পর স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস বলেন, জনগণের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সরকারের প্রধান কর্তব্য।

তাই সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য এবং ওই এলাকায় বসবাসকারী মানুষদের সব ধরনের সুবিধা প্রদান করার জন্য প্রধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। বিধায়ক রঞ্জিত দাস আরো বলেন ১৮ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ভোমরাছড়া এডিসি ভিলেজ এর উন্নয়নে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করেছেন। শিবিরে ভোমরাচরা এডিসি ভিলেজের বিভিন্ন পাড়ার জনজাতিরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন ওষুধপত্র বিতরণ করা হয়। হাতের নাগালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা উন্নত স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুশি এলাকার জনগণ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha