Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে বাংলা সংস্কৃতিক বলয়

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে বাংলা সংস্কৃতিক বলয়

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে বাংলা সংস্কৃতিক বলয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ মে : ২৫ বৈশাখ বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। রবীন্দ্র নাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলা সংস্কৃতিক বলয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বাংলা সংস্কৃতিক বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য জানান উগ্রবাদের বিরুদ্ধে গোটা দেশ লড়াই করছে।

এই পরিস্থিতিতে রবীন্দ্র নাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। এই প্রভাত ফেরি একটা ঐতিহাসিক প্রভাত ফেরিতে পরিণত হতে চলেছে। উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে এই প্রভাত ফেরি শুরু হবে। উমাকান্ত একাডেমীর রবীন্দ্র মূর্তির পাদ দেশে গিয়ে এই প্রভাত ফেরি শেষ হবে। প্রভাত ফেরিতে বিভিন্ন ট্যাবলো থাকবে বলে জানান তিনি। তিনি আরও জানান আগামী রবিবার সপ্তাহিক সংস্কৃতি হাটে রবীন্দ্র উৎসব পালিত হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha