Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য অটো চালকদের পথ অবরোধ

অটো চালকদের পথ অবরোধ

অটো চালকদের পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ মে : অটো চালককে শারীরিক নিগৃহ পুলিশের। প্রতিবাদে সুখিয়াবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ। জানা যায় বৃহস্পতিবার সকাল দশটায় খোয়াই মহকুমা সুখিয়াবাড়ি এলাকায় অটো চালকরা জাতীয় সড়ক অবরোধে শামিল হয়। অভিযোগ বুধবার রাতে বেহালাবাড়ী অটো রিক্সা ইউনিয়নের এক অটোচালক অটো নিয়ে কমলপুর যায়।

 কমলপুরের শ্রীরামপুর নাকা পয়েন্টে কোন এক বিষয়কে কেন্দ্র করে পুলিশ অটো চালকক শারীরিক নিগৃহের শিকার হয় পুলিশের দ্বারা বলে অভিযোগ। এই ঘটনার পরিপেক্ষিতে। বেহালা বাড়ি অটো ইউনিয়নের সমস্ত শ্রমিকরা একত্রিত হয়ে ২০৮ জাতীয় সড়ক অবরোধ করে। দীর্ঘ চার ঘন্টা সড়ক অবরোধ থাকার পর কমলপুর মহকুমা পুলিশ আধিকারিকের আশ্বাসে অটো চালকরা অবরোধ প্রত্যাহার করে। অবরোধের জেরে জাতীয় সড়কের রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু গাড়ী। খানিকটা দেরিতে হলেও অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় স্বস্তিতে যান চালকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha