Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য ছাত্রীর দেহ উদ্ধার

ছাত্রীর দেহ উদ্ধার

ছাত্রীর দেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ মে : ১৫ বছরের স্কুল পড়ুয়া ছাত্রীর দেহ উদ্ধার। মৃত স্কুল পড়ুয়া ছাত্রীর নাম মীনাক্ষী তেলেঙ্গা। বয়স ১৫। ঘটনা খোয়াই থানার অন্তর্গত পূর্ব সোনাতলা এলাকার লেন্ড লেস কলোনী এলাকায়। ঘটনার বিবরনে জানা গেছে, বুধবার বিকেলে মীনাক্ষী তেলেঙ্গার মা মিনাক্ষিকে খালী বাড়িতে রেখে খোয়াই চেবরি বাজারে যায় বাড়ির কিছু সামগ্রী ক্রয় করার জন্য। পরবর্তী সময়ে বাজার থেকে বাড়িতে ফিরে জানতে পারে যে মীনাক্ষী বাড়িতে নেই।

সেই হতভম্ব হয়ে মীনাক্ষীর মা মীনাক্ষীকে খুজতে বের হয়।  বহু খোঁজা খুঁজি পর বাড়ির পাশেই একটি গাছের মধ্যে মীনাক্ষীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তী সময়ে মীনাক্ষীর মা মিনাক্ষীকে বাঁচানোর জন্য স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে মীনাক্ষীকে ঝুলন্ত অবস্থা় থেকে নামিয়ে নিলেও মীনাক্ষীকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ও মীনাক্ষীর পরিবারের পক্ষ থেকে খোয়াই মহিলা থানায় খবর দিলে,খোয়াই মহিলা থানার পুলিশ মীনাক্ষীর বাড়িতে গিয়ে মীনাক্ষীর মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। পরবর্তী সময়ে বৃহস্পতিবার খোয়াই জেলা হাসপাতালে মীনাক্ষীর মৃত দেহের ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় মীনাক্ষীর পরিবারের হাতে। গোটা ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে খোয়াই মহিলা থানার পুলিশ এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে, তবে খুন না আত্মহত্যা সে বিষয়েও তদন্ত করছে পুলিশ বলে সূত্রের খবর ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha