Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য শিক্ষিকার গলায় ছুরি ধরে স্বর্ণের চেইন ছিনতাই

শিক্ষিকার গলায় ছুরি ধরে স্বর্ণের চেইন ছিনতাই

শিক্ষিকার গলায় ছুরি ধরে স্বর্ণের চেইন ছিনতাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ মে : দিন দুপুরে এক শিক্ষিকার গলায় ছুরি ধরে গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই। ঘটনা বিশালগড় থানাধীন ১ নং চন্দ্রনগর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। জানা যায় ১ নং চন্দ্রনগর এলাকার বাসিন্দা চন্দন দেবনাথের স্ত্রী অঞ্জনা দেবনাথ। তিনি পেশায় একজন শিক্ষিকা। বর্তমানে তিনি পূর্ব লক্ষ্মীবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার স্কুল ছুটির পর অঞ্জনা দেবনাথ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।

বাড়ির সন্নিকটে পৌঁছানোর পর দুই যুবক একটি বাইক নিয়ে আসে পিছন থেকে। তারা অঞ্জনা দেবনাথের গলায় ছুরি ধরে গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসলে ছিনতাইকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় অঞ্জনা দেবনাথ বিশালগড় থানায় গিয়ে পুলিশকে ঘটনার বিষয়ে অবগত করেন। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha