Friday, August 14, 2026
বাড়ি রাজ্য বিজেপি -র তীব্র সমালোচনা করলো কংগ্রেস

বিজেপি -র তীব্র সমালোচনা করলো কংগ্রেস

বিজেপি -র তীব্র সমালোচনা করলো কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : গত ১০ বছর ধরে দেশবাসীর সাথে প্রতারণা করে দেশে সর্বনাশ করেছে বিজেপি। সবচেয়ে বেশি দুরবস্থা দেশের কৃষকদের। তাদের এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে বিজেপি। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

 কিন্তু ২০১৪ সালে সরকারের প্রতিষ্ঠিত হওয়ার আগে বিজেপি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে, কৃষকদের আয় দ্বিগুণ করা হবে, কৃষকদের ঋণ মিটিয়ে তাদের আয় বৃদ্ধি করার দিকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের প্রতিশ্রুতি কার্যকর হতে দেখে নি কেউ। ফলে এখন পর্যন্ত আত্মহত্যা করেছে যে সে প্রায় চার লক্ষ ২৫ হাজার কৃষক। তাই পাঁচটি ন্যায়ের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha