Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য জিরানিয়া মহকুমা ইন্ডিয়া জোটের প্রচার

জিরানিয়া মহকুমা ইন্ডিয়া জোটের প্রচার

জিরানিয়া মহকুমা ইন্ডিয়া জোটের প্রচার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন আগামী ১৯ এপ্রিল। ভারতের জনতা পার্টির প্রার্থীর প্রতিদ্বন্দ্বী এই আসনে ইন্ডিয়া জোটের মনোনীত কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। শনিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে জিরানিয়া, মান্দাই এবং খুমুলুঙে এক পদযাত্রা আয়োজন করা হয়।

 উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ কংগ্রেস ও সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্ব। প্রার্থী আশিস কুমার সাহা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, দেশে সংবিধানকে শক্তিশালী করার জন্য এ লড়াইয়ে গোটা দেশের সাথে রাজ্যেও ইন্ডিয়ার জোট অবতীর্ণ হয়েছে। এ লড়াইয়ে সকল মানুষের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রার্থী আশীষ কুমার সাহা। এদিকে প্রাক্তন বিধায়ক পবিত্র কর বক্তব্য রেখে বলেন, মানুষের কাছে একদিকে কাজ নেই, অপরদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি চলেছে। তাই বিজেপি বিরোধী রাজ্যে আটটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha