Friday, August 14, 2026
বাড়ি রাজ্য সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে যাত্রী বহনের অভিযোগ

সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে যাত্রী বহনের অভিযোগ

সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে যাত্রী বহনের অভিযোগ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ আগস্ট : সরকারি অ্যাম্বুল্যান্স কি শুধুই রোগী পরিষেবার জন্য, নাকি ফেরার পথে তা হয়ে উঠছে ব্যক্তিগত উপার্জনের মাধ্যম? তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ঘিরে এমনই প্রশ্ন সামনে এসেছে।অভিযোগ, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কোনও রোগীকে নির্দিষ্ট হাসপাতালে রেফার করা হলে কর্তব্যরত অ্যাম্বুল্যান্স চালক তাঁকে গন্তব্যে পৌঁছে দেন।

কিন্তু রোগীকে হাসপাতালে নামিয়ে দেওয়ার পর সরকারি অ্যাম্বুল্যান্স নিয়ে হাসপাতালে ফেরার পথে যাত্রী পরিবহণ করে টাকা নেওয়া হয়। হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালক বিমল দাসের বিরুদ্ধে এমন অভিযোগই তুলেছেন স্থানীয়দের একাংশ। স্থানীয় সূত্রে দাবি, হাসপাতাল থেকে রেফার করা রোগীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পর ফেরার পথে বিভিন্ন যাত্রীকে তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে। বিনিময়ে নেওয়া হয় টাকা। ফলে সরকারি পরিষেবার জন্য ব্যবহৃত অ্যাম্বুল্যান্সকে ব্যক্তিগত অর্থ উপার্জনের কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরকারি অ্যাম্বুল্যান্স কি রোগী পরিবহণের নির্দিষ্ট দায়িত্বের বাইরে ভাড়ার গাড়ি হিসেবে ব্যবহার করা যায়? যদি অভিযোগ সত্যি হয়, তা হলে সরকারি সম্পদের অপব্যবহারের পাশাপাশি রোগী পরিষেবার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha