Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য আগরতলা শহরে বুকে আন্দোলন আরো তেজি করল ইন্ডিয়া ব্লক

আগরতলা শহরে বুকে আন্দোলন আরো তেজি করল ইন্ডিয়া ব্লক

আগরতলা শহরে বুকে আন্দোলন আরো তেজি করল ইন্ডিয়া ব্লক

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর : ভোট চোর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া ব্লকের আহবানে এক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হয় আগরতলা শহরে। আওয়াজ তোলা হয় এস আই আর বাতিল করা এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ। আন্দোলনের উপস্থিত সিপিআইএমএল-এর রাজ্য সাধারণ সম্পাদক বলেন, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ করা, স্বচ্ছ ও জবাবদিহি মূলক নির্বাচন কমিশন গঠন করা, ত্রিপুরা রাজ্যে এস আই আর বাতিল করার দাবি তোলা হয়েছে।

 তিনি আরো বলেন, গত কয়েক মাসে যেসব রাজ্যে এস আই আর -এর মাধ্যমে বেআইনিভাবে সরকারে এসেছে বিজেপি, সেইসব নির্বাচন বাতিল করা ও যে সাড়ে ১৩ কোটি ভোটারের নাম অবৈধ বলে দাবি করে কাঁটা হয়েছে তাদের নাম পুনরায় তালিকাভুক্ত করা। তিনি আরো বলেন, দিল্লিতে যেভাবে রাষ্ট্রীয় শক্তি দিয়ে আন্দোলনকারীদের রুখে দেওয়া হয়েছে, সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আগামী দিন সারা দেশ জুড়ে যন্তর মন্তর হবে বলে জানান তিনি। অপরদিকে দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করল এ.আই.ডি.এস.ও এবং এ.আই.ডি.ওয়াই.ও। প্রতিবাদে সমগ্র দেশের সাথে রবিবার আগরতলায় প্রতিবাদে সামিল হয় উভয় সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

এইদিন প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ প্রদর্শন করে তারা। বিক্ষোভ কর্মসূচি থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়। সংগঠনের এক নেতৃত্ব জানান শনিবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে সামিল হয় দেশের ছাত্র-যুব সমাজ। দিল্লি পুলিশ এক নেক্কার জনক ভূমিকা পালন করেছে। ছাত্র-ছাত্রীদের যেখানে পেয়েছে সেখান থেকে আটক করা হয়েছে। দেশে এক অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি করেছে। বিভিন্ন স্থান থেকে এ.আই.ডি.এস.ও এবং এ.আই.ডি.ওয়াই.ও-র নেতৃত্ব ও কর্মী সমর্থকদের আটক করা হয়েছে। তারই প্রতিবাদে এবং জ্ঞানেশ কুমার পদত্যাগের দাবিতে এইদিন দেশ জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে এ.আই.ডি.এস.ও এবং এ.আই.ডি.ওয়াই.ও।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha