Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ১৫৭ জন ভোটার বিজেপি দলে যোগদান

১৫৭ জন ভোটার বিজেপি দলে যোগদান

১৫৭ জন ভোটার বিজেপি দলে যোগদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল বদলের হিড়িক অব্যাহত। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ২৩ পরিবারের ১৫৭ জন ভোটার বিজেপি দলে যোগদান করে।

 এইদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারন সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা। যোগদান সভায় উপস্থিত প্রদেশ যুব মোর্চার সাধারন সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরন করে নেন। প্রদেশ যুব মোর্চার সাধারন সম্পাদক রানা ঘোষ জানান সমগ্র রাজ্য জুড়ে যুবরা বিজেপি দলে যোগদান করছে। এইদিন যারা বিজেপি দলে যোগদান করেছে তাদের মধ্যে অধিকাংশ সংখ্যা লঘু সম্প্রদায়ের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha