Thursday, October 22, 2026
বাড়ি রাজ্য রাষ্ট্রবাদী নেতার ছুরির আঘাতে আহত যুবক

রাষ্ট্রবাদী নেতার ছুরির আঘাতে আহত যুবক

রাষ্ট্রবাদী নেতার ছুরির আঘাতে আহত যুবক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর  : কল্যাণপুরের রতিয়া এলাকায় রাষ্ট্রবাদী নেতার ছুরির আঘাতে আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। আহত যুবকের নাম সুজিত দাস। আহত যুবকের বাবার বক্তব্য সুজিত দাস ওনার বড় ছেলে। দশমীর দিন ওনার ছোট ছেলে আগরতলায় ছিল।

তিনি ছিলেন মেলাঘর। তার বড় ছেলে সুজিত দাস বন্ধুদের সাথে প্রতিমা নিরঞ্জন দেখতে গিয়েছিল। সেখানে বন্ধুদের মধ্যে বিবাদ শুরু হয়। সুজিত বিবাদ রুখতে এগিয়ে যায়। তখনই সুজিত দাসের শরীরে ছুরি দিয়ে আঘাত করা হয়। সুজিত দাসের বুকে ও হাতে ছুরির আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। খবর পেয়ে তিনি মেলাঘর থেকে জিবি হাসপাতালে ছুটে আসেন। বর্তমানে তার ছেলের অবস্থা তেমন একটা ভালো নয় বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha