স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর : পুর ও নগর নির্বাচন ঘোষণা আগেই কেন্দ্রীয় বাহিনী
ব্যবহার না করার ইঙ্গিত দিতেই ময়দানের সরব হল বামফ্রন্টের নেতৃত্ব। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর
সঙ্গে সাক্ষাৎ করে নিরাপত্তার স্বার্থে এবং শান্তিপূর্ণভাবে পুর নিগম নির্বাচনের জন্য
কেন্দ্রীয় বাহিনীর দাবি করলেন তারা। বৃহস্পতিবার মেলারমাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে
সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দে জানান দুর্গা পূজার পূর্বে
মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়ে চিঠি দেওয়া হয় বামফ্রন্টের পক্ষ থেকে।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সময় দেন। যথারীতি বামফ্রন্টের প্রতিনিধি দল
মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে।
রাজ্যের সাধারণ
আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয় মুখ্যমন্ত্রীর সাথে। রাজ্যের বিভিন্ন স্থানে এখনো বামপন্থীদের
বেশ কিছু পার্টি অফিস খোলা যাচ্ছে না। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়। বিগত পুর
ও নগর নির্বাচনের বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়। আসন্ন পুর ও নগর নির্বাচন কেন্দ্রীয়
বাহিনী দিয়ে করার দাবি জানানো হয়েছে। মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে
পারে তার পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়। ভোট প্রচারে সকল দল যেন সমান ভাবে সুযোগ পায়
তারও দাবি জানানো হয়েছে। যারা নির্বাচনে যারা প্রার্থী হবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত
করার বিষয়েও মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী
দিয়ে ভোট করা যায় কিনা তার চেষ্টা করবেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত
ছিলেন বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান