স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর : দুর্গা পূজার মধ্যেও দুষ্কৃতিদের তাণ্ডব বন্ধ
ছিল না। কুমারঘাট থানার অন্তর্গত রতিয়া বাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা
বিভীষণ দেবনাথ। তার বাড়ির অদূরে মনু নদী ও শিবছড়া লাগোয়া নদীর চরে প্রায় আড়াই কানি
জমিতে ১৮০ টি রাবার গাছ রোপণ করেছিল সে।
দুর্গা পূজার আনন্দে যখন সকলে মাতোয়ারা এই সুযোগে
রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার রাবার বাগানের ৯ টি রাবার গাছ কেটে ফেলে দেয়। রাবার
বাগানের মালিক ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি
হয়ে ন্যায় বিচারের দাবি জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান