Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি দোকান, ক্ষতিগ্রস্ত দুটি দোকান

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি দোকান, ক্ষতিগ্রস্ত দুটি দোকান

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি দোকান, ক্ষতিগ্রস্ত দুটি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : চৈত্র সংক্রান্তির দিনে সাত সকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি দোকান। ক্ষতিগ্রস্ত আরো দুটি দোকান। ঘটনা নতুনবাজার থানা সংলগ্ন এলাকায়। ঘটনার সংবাদে জানা যায়, সাত সকালে বাজারে আসা এক ব্যক্তি আগুনে লেলিহান দেখতে পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে যতনবাড়ী দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে।

কিন্তু দমকল কর্মীরা বিদ্যুৎ সংযোগ থাকার করনে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। অন্যদিকে যতনবাড়ি ইলেকট্রিক অফিসে কল পর কল করতে থাকলেও কনো সাড়া পায় নি এলাকাবাসী। পরবর্তী সময়ে এলাকাবাসী যতনবাড়ি ইলেকট্রিক অফিসে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এদিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি দোকান পুড়ে ছায় হয়ে যায়। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, তিনটি দোকানে মোট তিন লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha