Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য গনধর্নায় বসল ঠিকাদার ও শ্রমিকরা

গনধর্নায় বসল ঠিকাদার ও শ্রমিকরা

গনধর্নায় বসল ঠিকাদার ও শ্রমিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ : কৈলাসহরে বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে গন ধর্নায় বসলেন ঠিকাদার সহ শ্রমিকরা। রীতিমতো অফিসের বারান্দায় বসে স্লোগান দিয়ে গনধর্না শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে।

গন ধর্না চলাকালীন শিশির নন্দী নামে এক ঠিকাদার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘ প্রায় তিন থেকে চার বছর ধরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কথা মতো কাজ করে টাকা পাওয়া যাচ্ছে না। বৈদ্যুতিক কাজের জন্য শ্রম এবং অর্থ বিনিয়োগ করিয়া ঠিকাদারগন সামর্থ্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তাই, সাই কম্পিউটার লিমিটেডের অধীনস্থ সমস্ত ঠিকাদারদের বকেয়া বিল অবিলম্বে পরিশোধ করার দাবিতে গন ধর্না শুরু করেছেন। যতক্ষন না পর্যন্ত বকেয়া বিল দেওয়া হবে কিংবা লিখিত আশ্বাস না পাওয়া যাবে ততক্ষণ গন ধর্না চলবে বলে ঠিকাদার সহ শ্রমিকরা জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha