Friday, August 14, 2026
বাড়ি রাজ্য পুলিশ নাবালককে তুলে দিল পরিবারের হাতে

পুলিশ নাবালককে তুলে দিল পরিবারের হাতে

পুলিশ নাবালককে তুলে দিল পরিবারের হাতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ :  রাজধানী আগরতলা শহর থেকে রহস্য জনক ভাবে নিখোঁজ দুই নাবালকের হদিশ পেল আরক্ষা প্রশাসন। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে বৃহস্পতিবার দুই শিশুকে পরিবারের হাতে তুলে দেন। তারা গত ৭ মার্চ রাজধানীর হিন্দি স্কুলের অষ্টম শ্রেণীর দুই ছাত্র গৃহ শিক্ষকের বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে যায়।

 গৃহ শিক্ষকের বাড়ি থেকে তারা আর বাড়িতে ফিরে যায় নি। তাদের পরিবারের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় মিসিং ডায়েরি করা হয়। একটি মামলা রুজু করে একটি পুলিশের একটি বিশেষ তদন্তকারি দল গঠন করা হয়।

বিশেষ তদন্তকারি দল ঘটনার তদন্তে নেমে জানতে পারে নিখোঁজ দুই নাবালক মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনালে রয়েছে। মোম্বাই পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে মুম্বাই পুলিশের হেপাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুই নাবালকের পরিবারের লোক সহ রাজ্য পুলিশের একটি দল মুম্বাইর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। বুধবার নিখোঁজ দুই নাবালককে রাজ্যে নিয়ে আসা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha